প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠপর্যায়ে কর্মকর্তা সংকটের অনেকখানি অবসান ঘটতে যাচ্ছে ৪৪ তম বিসিএস এর লাইভস্টক ক্যাডারগণের নিয়োগের মাধ্যমে। গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিসিএস এর ১৯৭ জন লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাকে গেজেটভুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ৯ ফেব্রুয়ারি সোমবার ঢাকার খামারবাড়িস্থ মৃত্তিকাভবনের মাল্টিপারপাস কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দ। তবে ১৯৭ জন গেজেটপ্রাপ্ত হলেও ১৯২ জন যোগদান করেছেন বলে জানা যায়। সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
যোগদান কার্যক্রম শেষে উক্ত স্থানেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক নবনিযুক্ত ১৯২ জন লাইভস্টক কর্মকর্তা ও ১৩ জন মৎস্য কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, অন্যান্য অতিথির মধ্যে ছিলেন উক্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. মোঃ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নবনিযুক্ত ক্যাডারগণকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
Congratulations