মোঃ আনসারুজ্জামান সিয়াম, ক্যাম্পাস প্রতিনিধি, গণ বিশ্ববিদ্যালয়
সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ক্লাব (V-MAC) প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করেছে ‘Pet Photo Contest 2026.’ এই প্রতিযোগিতার মূল থিম নির্ধারণ করা হয়েছে – ‘May tenderness rise in our hearts for those without a voice.’
বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ তাদের প্রিয় পোষা প্রাণীর সেরা ছবিটি পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ০২ – ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিঃ তারিখ এর মধ্যে ছবি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। বিচারক প্যানেলের মাধ্যমে প্রতিযোগিদের পাঠানো সব ছবি যাচাই বাছাই করে প্রথম ১০ জনকে প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে জনপ্রিয় পেট ব্র্যান্ড Chonk ।
প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে আপনার পোষা প্রাণির আকর্ষণীয় ছবি তুলুন ক্যামেরা বা মোবাইল ফোনের মাধ্যমে, এরপর প্রতিযোগিতার ফরম পেতে এখানে ক্লিক করুন। সঠিক তথ্য প্রদান করে ছবিটি সাবমিট করুন। আপনার প্রদানকৃত ছবিটি ভি-ম্যাক এর ফেসবুক পেইজে আপলোড করা হবে। ছবিতে প্রতিটি লাইক এর জন্য ২ নম্বর, ভিন্ন ভিন্ন ব্যক্তির কমেন্ট এর জন্য ৩ নম্বর এবং বিচারকদের হাতে ছবির উপর সবোর্চ্চ ১৫ নম্বর থাকবে।
আয়োজকেরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণীকল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণীদের প্রতি মমতার বার্তা পৌঁছে দেওয়াই আয়োজনটির প্রধান উদ্দেশ্য।