গরু ও ছাগলে ব্যবহারের অনুমোদন পেলো কৃমিনাশক ফেনবেনডাজলের সাসপেনশন

গরু ও ছাগলে ব্যবহারের জন্য ‘ডিফেন্ডাজল’ (ফেনবেনডাজল) ওরাল সাসপেনশনকে যুক্তরাষ্ট্রের ‘ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন’ (FDA) কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে, ফলে ভেটেরিনারিয়ানরা এখন একটি নতুন জেনেরিক কৃমিনাশক ওষুধের সুবিধা পাচ্ছেন।

এই ওষুধটি ডেইরি ও মাংস উৎপাদনকারী গরুর বিভিন্ন প্রজাতির ফুসফুসের কৃমি (lungworms), পাকস্থলীর কৃমি (stomach worms) এবং অন্ত্রের কৃমি (intestinal worms) এর চিকিৎসা ও নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। এছাড়া ছাগলে পাকস্থলীর ২ প্রজাতির কৃমির চিকিৎসা ও নিয়ন্ত্রণের জন্যও এটি অনুমোদিত।

লেবেলে দেওয়া নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে গরুতে এর প্রত্যাহারকাল ৮ দিন এবং ছাগলের ক্ষেত্রে প্রত্যাহারকাল হলো ৬ দিন।

Norbrook Laboratories-এর পৃষ্ঠপোষকতায় তৈরি এই ওরাল সাসপেনশনটি ১ লিটার এবং ৫ লিটার বোতলে ওভার দ্য কাউন্টার (প্রেসক্রিপশন ছাড়া) পাওয়া যায়। গরু (বিফ ও ডেইরি) এবং ছাগলের জন্য ডোজ হলো প্রতি পাউন্ড দেহ ওজনে ২.৩ মি.গ্রা. (অথবা প্রতি কেজিতে ৫ মি.গ্রা.) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *