বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের ভেটেরিনারিয়ানদের সংগঠন ‘বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে গত ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ টায় উক্ত সেমিনারটি শুরু হয়ে বিকেল ৪.০০ টা পর্যন্ত চলে, যেখানে মূল আলোচ্য বিষয় ছিলো ‘Fluid Therapy in Veterinary Emergency Medicine’। পুরো সেমিনার জুড়ে পোষা প্রাণির চিকিৎসায় ফ্লুইড থেরাপির গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্বনামধন্য বাংলাদেশী পেট কনসালটেন্ট ডাঃ এ কে এম মনিরুল হক (ডিভিএম, এমএস, পিএইচডি)। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ছোট পরিসরে হাতেকলমে শেখার সুযোগও করে দেয়া হয় উক্ত প্রোগ্রামে। সেমিনারের শেষাংশে অংশগ্রহণকারী ভেটদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
সেমিনারে ৬০ জন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর আহবায়ক ডাঃ সফিউল আহাদ সরদার, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ গোপাল চন্দ্র বিশ্বাস, ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অভ বাংলাদেশ (ভ্যাব) এর মহাসচিব ডাঃ কবির উদ্দিন আহমদ সহ পেশাজীবি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে আয়োজক সংগঠন বিভিএ এর আহবায়ক ডাঃ সফিউল আহাদ সরদার অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও ভেটেরিনারিয়ানদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *